ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ পদ্মা-মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা কেনিয়ায় ইবোলায় প্রথম মৃত্যু, একই ফ্লাইটের ২৩ যাত্রীকে খুঁজছে কর্তৃপক্ষ চ্যাটজিপিটিতে পরিকল্পনা করে কানাডায় ৮ খুন, জড়িত সন্দেহে এবার মার্কিন নাগরিক গ্রেফতার নির্দেশ দিলেই বাজার দেখে লেনদেন করবে এআই চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দার চাঞ্চল্যকর অভিযান সাতসকালে খুলনা বিএল কলেজ গেটে গুলি, যুবক আহত

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৪৪ মামলা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৬,  11:09 AM

news image

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১ কোটি ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সময়ে দায়ের করা হয়েছে ৪৪টি মামলা। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকার ১ হাজার ৩০৭টি খাদ্যস্থাপনা মনিটরিং করা হয়েছে।  


বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসে ঢাকা মহানগর এলাকায় নিরাপদ খাদ্য আইনে ২৬টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয় এবং ১৪টি মামলা দায়ের করা হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে বাধ্যতামূলক নিবন্ধন না করে প্রতিষ্ঠান পরিচালনা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, রেফ্রিজারেটরে লেবেলবিহীন মাছ-মাংস ও অন্যান্য খাদ্যসামগ্রী সংরক্ষণ এবং ট্রেড লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণক প্রদর্শনে ব্যর্থতার মতো বিষয় উল্লেখযোগ্য।

 

এছাড়া দেশের বিভিন্ন জেলায় নিরাপদ খাদ্য আইনে আরও ২৮টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে পায়ে মাড়িয়ে চানাচুর তৈরি, পোড়াতেল ব্যবহার, অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার, উৎপাদনস্থলে তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি, অনুমোদনহীন ঘি ব্যবহার, বিরিয়ানি তৈরিতে কেওড়াজল ব্যবহার, পণ্যের গায়ে লেবেল না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের মতো অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ৪৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩০টি মামলা দায়ের করা হয়।


এ ছাড়া বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত সামারি ট্রায়ালের মাধ্যমে ৩১টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে সেপ্টেম্বর মাসে ৭১টি অভিযানে মোট ১ কোটি ৬৫ হাজার টাকা জরিমানা এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।


আইন প্রয়োগের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সারাদেশে খাদ্যস্থাপনা মনিটরিং কার্যক্রমও জোরদার করেছে কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান এবং খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ মোট ১ হাজার ৩০৭টি খাদ্যস্থাপনায় মনিটরিং করা হয়। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়ার পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে জানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম