ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

ষড়যন্ত্র বন্ধে শাহবাগে ‘শান্তি সমাবেশ’ করবে হিন্দু সম্প্রদায়

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৪,  7:59 PM

news image

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়কে কলঙ্কিত করতে ষড়যন্ত্র চলছে বলে মনে করেন আওয়ামী বিরোধী হিন্দু সমাজ। এ ষড়যন্ত্র বন্ধে আজ সোমবার রাজধানীর শাহবাগে শান্তি সমাবেশের ডাক দিয়েছেন তারা। বেলা আড়াইটায় ‘শান্তির পথে আমরা বাংলাদেশী’র ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর তত্ত্বাবধানে ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে। ‘শান্তি সমাবেশে’ রাজধানীসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেবেন। নিপুন রায় বলেন, ‘এই হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। আওয়ামী লীগ-ই এই হিন্দু সম্প্রদায়ের জমি দখল, তাদেরকে নির্যাতন করে বিরোধী দলের ওপর দোষ চাপায়। এবার হিন্দু সমাজ আওয়ামী লীগের চক্রান্ত বুঝতে পেরেছে। পরাজিত আওয়ামী লীগ ও তাদের মদদ দাতা গোষ্ঠীর মূল হোতা পালিয়ে গেছে, দোসররা থেকে গেছে। এই গোষ্ঠীর নির্দেশে এখন ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে নস্যাৎ করতে মাঠে নেমেছে। হিন্দু সম্প্রদায় এটা হতে দেবে না।’ হিন্দু সম্প্রদায়ের কয়েকজন বলেন, দেশের হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করতে পূজা উদযাপন কমিটিসহ নানা ব্যানারে আওয়ামী লীগ কাজ করছে। কারা পতিত আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। এবার আমরা চিহ্নিত করে দায়িদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম