ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রেণিকক্ষে হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে ১৫ শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি স্থগিত রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ: প্রধানমন্ত্রী বাণিজ্যিক পেয়ারায় ভারী ধাতু শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষার আহ্বান রাষ্ট্রপতির

শ্রেণিকক্ষে হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে ১৫ শিক্ষার্থী

#

নিজস্ব প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২৬,  4:40 PM

news image

হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁঝালো গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এদের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৫ জন শিক্ষার্থীকে। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে ঘটেছে এই ঘটনা।


হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাব উদ্দিন (১১), ফারহানা আক্তার (১২), জামেলা বেগম (১৪), সুরাইয়া আক্তার (১৩) ও পারভিন আক্তার (১৫)। এদের সবার বাড়ি তমরদ্দি জোড়খালি গ্রামে।


বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় নিয়মিত পাঠদান শুরু হয় বিদ্যালয়টিতে। এক ঘন্টা পর হঠাৎ সপ্তম শ্রেণীর চার জন ছাত্রী অজ্ঞান হয়ে পড়েন। তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর তাদের জ্ঞান ফিরে। এর কিছুক্ষণ পর অন্যান্য শ্রেণীকক্ষে ১৫ থেকে ২০ জনের মত শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।



হাতিয়া জরুরী বিভাগের দায়িত্ব রতন উপসহকারী মেডিকেল অফিসার মানসুর উদ্দিন জানান, দুপুর ২ টা পর্যন্ত হাসপাতালে মোট ১০ জনকে আনা হয়। এদের সবাইকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে। এদের অনেকের এখনও জ্ঞান ফিরেনি।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন জানন, প্রথমে যারা জ্ঞান হারান তাদের বাড়িতে যাওয়ার পর জ্ঞান ফিরে এসেছে। কিন্তু পরে যারা অজ্ঞান হন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরও জ্ঞান ফিরে আসেনি। তবে, কি কারণে শিক্ষার্থীরা অজ্ঞান হয়েছেন, তিনি কিছুই বলতে পারেননি।


এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রবিউল ইসলাম নিলয় বলেন, আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করছি। তবে, রোগীদের অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে আলাপে শ্রেণিকক্ষে কোন ঝাঁজালো গন্ধের কারণে অজ্ঞান হওয়ার কথা জানা গেছে।


এদিকে অসুস্থ শিক্ষার্থীদেরকে দেখতে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন। হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে সাধারণ মানুষের ভিড় জমে গেছে। তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম