ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুলাই, ২০২২,  4:05 PM

news image

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে দেশটিতে আজ থেকে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিক্রমাসিংহে একটি গেজেট নোটিশ জারি করেছেন। খবর কলম্বো গেজেটের। এতে তিনি বলেছেন- জননিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা ও সম্প্রদায়ের জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবাগুলোর রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জরুরি অবস্থা জারি করা প্রয়োজন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সংসদে অনুষ্ঠিত ভোটের আগে জরুরি অবস্থার এই ঘোষণা এলো। আগামী ২০ জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। মঙ্গলবার সংসদে মনোনয়ন গ্রহণ করা হবে ও বুধবার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে তিনি দেশ ছাড়েন।  গোতাবায়া মালদ্বীপে পালিয়ে যাওয়ার পরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাজার হাজার মানুষ ভিড় করেন। এই পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাইও দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম