ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস

#

নিজস্ব প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০২৫,  5:12 PM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বাড়ছে। বৃহস্পতিবার সকাল ৭টায় এলাকাটিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিন বুধবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি  ভোরের দিকে বেশি শীত অনুভূত হলেও সূর্য ওঠার পর পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘শ্রীমঙ্গলে আজ বৃহস্পতিবার  ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে সূর্য ওঠার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে।’ তবে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতে বিপাকে পড়েছেন হাওর অঞ্চল, চা-বাগানের শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষজন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম