ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

শ্রীপুরে বিয়ের দিন বরের গলাকাটা মরদেহ উদ্ধার

#

আরিফ প্রধান

১১ ডিসেম্বর, ২০২১,  12:01 PM

news image

মাত্র দিন দশেক পূর্বে প্রেম করে বিয়ে করেছিলেন লুৎফর রহমান। ১০ ডিসেম্বর শুক্রবার পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বরযাত্রী নিয়ে আনুষ্ঠানিকভাবে বউ তুলে আনার কথা ছিলো অটোরিকশা চালক লুৎফরের। জানা যায়, বৃহস্পতিবার সকালে অটোরিকশা নিয়ে বের হন লুৎফর, পরে সন্ধ্যা হলেও বাড়ি ফিরে না আসায় স্বজনরা খুজা খুঁজির একপর্যায়ে তার অটোরিকশাটি রাস্তার ধারে পরে থাকতে দেখেন।

কিন্তু সারারাত পুলিশসহ তার স্বজনরা তাকে আশেপাশে কোথাও খুঁজে যায়নি। পরদিন শুক্রবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া এলাকার গজারীয়া বনের ভিতরে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নিহত অটোরিকশা চালক শরীফুল ইসলাম লুৎফর (২০) বনখড়িয়া গ্রামের নায়েব আলীর সন্তান। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম