ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য

শ্রীপুরে ইউপি চেয়ারম্যানদের অপসারণের দাবিতে মানববন্ধন

#

২২ আগস্ট, ২০২৪,  11:54 AM

news image

আরিফ প্রধান : গাজীপুরে শ্রীপুরে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বুধবার(২১আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ চত্তরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী অবৈধ সরকারের অধীনে ইউপি নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান ও মেম্বার  নির্বাচিত হয়েছিলেন তারা। অবৈধভাবে  নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম-দুর্নীতি করে সাধারণ মানুষদের মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করেছেন। সাধারণ মানুষের ভাতার কার্ডে টাকা নেওয়া, চাঁদাবাজি, জমি দখলের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অবৈধ চেয়ারম্যান ও ইউপি সদস্যরা পদত্যাগ না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিত ছাত্র-জনতা। এ সময় বক্তব্য দেন ছাত্র স্হানীয় সমন্বয় সিয়াম শেখ, রিজভী,নায়িম শেখ,নয়ন মাহমুদ প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম