ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর বরিশাল আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড

শ্রাবন্তীর ১ মিনিটের ভিডিও ভাইরাল

#

বিনোদন ডেস্ক

০৯ অক্টোবর, ২০২৩,  1:00 PM

news image

কাজের উদ্দেশ্যে মুম্বাইয়ে গিয়ে একটি পার্টিতে দারুণ সময় কাটিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ওই পার্টিতে তার ১ মিনিটের নাচের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রাতের পার্টিতে বন্ধুবান্ধবদের সঙ্গে খোশমেজাজে রয়েছেন অভিনেত্রী। গত শুক্রবার কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়ে যান শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সিনেমার কাজের জন্য মুম্বাইয়ে যান শ্রাবন্তী। কাজ সেরে আবার কলকাতায় ফিরেছেন। শহরে ফেরার পরও তার ব্যস্ততা আগের মতোই আছে। কলকাতার ব্যস্ততার মধ্যেই আবার শুটিংয়ের কাজে আগরতলায় উড়ে যাবেন তিনি। পূজার আগে টালিউড নায়িকার ব্যস্ততা যে তুঙ্গে, তা বোঝা যাচ্ছে। প্রসঙ্গত, দেবী চৌধুরানী সিনেমার জন্য মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী। সোহাগ সেনের কাছে অভিনয়ের ওয়ার্কশপও করছেন। পিরিয়ডিক ফিল্মের জন্য ওই সময়ের ভাষা ও কথা বলার ধরন শিখতে হচ্ছে তার।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম