ঢাকা ০৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে

শ্রম বিষয়ক হেল্পলাইনের ১৬৩৫৭ আপগ্রেডেড ভার্সন উদ্বোধন

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৫,  10:53 AM

news image

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের (ডাইফ) শ্রম বিষয়ক হেল্পলাইনের ১৬৩৫৭ আপগ্রেডেড ভার্সন উদ্বোধন করা হয়েছে।  বুধবার রাজধানীর শ্রম ভবনে এ সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।  শ্রম সচিব বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় এ আপগ্রেডেড হেল্পলাইন একটি যুগান্তকারী পদক্ষেপ। এ আওতায় গত ২০২৪-২৫ অর্থবছরে এই হেল্পলাইনের মাধ্যমে ছয় হাজার ১৯৬টি অভিযোগ প্রাপ্তির মধ্যে চার হাজার ৮৩৮টি সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। শ্রম বিষয়ক হেল্পলাইন ১৬৩৫৭ এর আপগ্রেডেড ভার্সন চালুর মাধ্যমে দ্রুততম সময়ে আরও অধিক সংখ্যক সেবা প্রদান করা সম্ভব হবে। তিনি বলেন, টোল-ফ্রি নম্বর ১৬৩৫৭ সার্বক্ষণিক বিনামূল্যে সেবা প্রদান করে। এ সেবার মাধ্যমে শ্রমিকদের বেতন/মজুরি সংক্রান্ত, প্রসূতি কল্যাণ সুবিধা, অন্যায়ভাবে বরখাস্ত, কর্মসংক্রান্ত সুবিধা কর্মক্ষেত্রের নিরাপত্তা সংক্রান্ত, শ্রমিক-মালিক বিরোধ, কর্মঘণ্টা ও ছুটির বিষয়, শিশুশ্রম প্রতিরোধ, শ্রম সংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হয়।  ডাইফের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর ও শ্রম অধিদফতরের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম