ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

শ্যামপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সিএনজি চালকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৪,  5:08 PM

news image

অজ্ঞান পার্টির কবলে পড়ে রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় গোলচত্বর এলাকায় মো. মফিজ (৫২) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার (১০ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১২টায় অচেতন অবস্থায় মো. মফিজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মফিজ টাঙ্গাইল সদরের রাঙ্গা চিড়া গ্রামের করিম বেপারীর ছেলে। শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। সিএনজি অটোরিকশার মালিক আল আমিন বলেন, মফিজ আমার গাড়িটি ভাড়ায় চালাতেন। রোববার রাতে রাজধানীর ধোলাইপাড় গোল চত্বরের এক ফলের দোকানদার আমার সিএনজিতে লেখা মোবাইল নম্বর দেখে ফোন দেন। ফোনে তিনি জানান আমার গাড়ির ড্রাইভার সিএনজির ভেতরে অচেতন হয়ে পড়ে আছেন। পরে আমি দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মফিজকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, প্রতারক চক্রের সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে গাড়িতে ফেলে রেখে গেছে বলে মনে হচ্ছে। চালকের আসন ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকানো থাকায় গাড়িটি নিয়ে যেতে পারেনি তারা। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম