ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড অনলাইনে ধুতুরা বিক্রির দায়ে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত

শৈলকুপায় টিসিবি পণ্য নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২৫ আগস্ট, ২০২৬,  10:57 AM

news image

ঝিনাইদহের শৈলকুপায় টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিরোধের জেরে ইলিয়াস হোসেন নামে এক সাবেক ইউপি সদস্যকে মারধরের ঘটনায় তার মৃত্যু হয়েছে। চার দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর হাসপাতালে তিনি মারা যান। 


নিহত ইলিয়াস হোসেন উপজেলার ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। বর্তমানে পৌরসভার মালিপাড়া এলাকায় বসবাস করতেন।


মৃত ইলিয়াস আলীর ছেলের বউ সীমা খাতুন জানান, বৃহস্পতিবার সকালের দিকে কার্ডবাদে টিসিবির পণ্য নেওয়াকে কেন্দ্র করে আমার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় চতুড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মাজেদুলের। দুপুরে আমার শ্বশুর বাজারের উদ্দেশে বাড়ি থেকে রওনা দিয়ে শহরের হাজি মোড়ে পৌঁছালে রড ও হাতুড়ি দিয়ে মাজেদুল আমার শ্বশুরকে আহত করে এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আমরা তাকে নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।


শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, টিসিবির পণ্য নিয়ে দ্বন্দ্বে ইলিয়াস আলী নামে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। আমরা এঘটনার তদন্ত শুরু করেছি এবং জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চালাচ্ছি। ওসি আরও জানান, এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম