ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শৈলকুপায় ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০২৩,  5:17 PM

news image

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্ব ও  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাবিবুর রহমান রিপন (৪৩) নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত রিপন আবাইপুর ইউনিয়নে ৭নং ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন। তিনি একই ইউনিয়নের মীন গ্রামের বাসিন্দা। রবিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আবাইপুর ইউনিয়নের বাজারে ওয়াবদা গেটের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল জানান, আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য রিপনের সঙ্গে এলাকার অন্য একটি আওয়ামী লীগের গ্রুপের দ্বন্দ্ব ছিল। এ নিয়ে উপজেলার আবাইপুর ইউনিয়নের বাজারে ওয়াবদা গেটের সামনে প্রতিপক্ষরা রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। তিনি আরও জানান, পরে ওই ইউপি সদস্যকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনও মামলা হয়নি এবং কোন আটকও নেই ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম