ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

শেষ পর্যন্ত লড়তে চান আর্সেনাল কোচ

#

স্পোর্টস ডেস্ক

১১ মার্চ, ২০২৫,  5:01 PM

news image

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ড্র করে শিরোপা লড়াইয়ে লিভারপুলের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে পড়েছে আর্সেনাল। যদিও এখনো পয়েন্ট টেবিলের দুইয়ে আছে মিকেল আর্তেতার দল। শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়লেও নিজেদের সম্ভাবনা এখনই শেষ হয়ে যায়নি বলে মনে করেন আর্তেতা। ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার প্রিমিয়ার লিগ ম্যাচটি ১-১ ড্র করে আর্সেনাল। প্রথমার্ধে ব্রুনো ফার্নান্দেসের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন ডেকলান রাইস। ম্যানইউর বিপক্ষে ড্র করার পর ম্যাচ শেষে শিরোপা সম্ভাবনা শেষ হয়ে গেল কি না, এমন প্রশ্নে আর্তেতা বলেন, ‘আমি তা বলতে চাই না।’ ‘আজ (রবিবার) হতাশাজনক ব্যাপার হলো আমরা ম্যাচটা জিততে পারিনি। আমরা গুরুত্বটা জানি, (শিরোপা জয়ের) কোনো সুযোগ পেতে চাইলে আমাদের প্রতিটি ম্যাচ জিততে হবে।’ ইউনাইটেডের বিপক্ষে গোল করা মিডফিল্ডার রাইস বললেন, মৌসুমের শেষ পর্যন্ত লড়ে যেতে চান তারা। ‘ম্যানেজার যেমনটা বলেছেন, আমরা মৌসুমের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। লিভারপুল গোটা মৌসুম অসাধারণ খেলছে। আমরা আর্সেনাল। চোট আমাদের ভুগিয়েছে। আমরা লড়াই চালিয়ে যাব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম