ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শেষটা রাঙাতে পারল না রিয়াল

#

স্পোর্টস ডেস্ক

২১ মে, ২০২২,  4:34 PM

news image

লা লিগায় নিজেদের শেষ ম্যাচটা রাঙাতে পারল না রিয়াল মাদ্রিদ। নিয়মিত স্কোয়াডের প্রায় সবাইকে নিয়েও রিয়াল বেটিসের সাথে ড্র করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। হতাশার ড্র দিয়েই কোনোরকমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতি সারতে হল কার্লো আনচেলত্তির শিষ্যদের। ঘরের মাঠে শুক্রবার রাতে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এই ড্রয়ে ৩৮ ম্যাচে ২৬ জয় ও ৮ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল রিয়াল মাদ্রিদ। চার ম্যাচ হাতে রেখে স্প্যানিশ লিগটির শিরোপা অনেক আগেই নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। তবে বাকি চার ম্যাচে তাদের জয় মাত্র একটিতে। এর মধ্যে শেষ দুই ম্যাচে জয় পায়নি স্প্যানিশ জায়ান্টরা।

চলতি মাসের ২৯ তারিখ লিভারপুলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে লস ব্লাঙ্কোসরা। সান্তিয়াগো বার্নাবিউয়ে শুরু থেকেই ম্যাচের প্রতিপক্ষকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। চতুর্থ মিনিটে বেনজেমার উদ্দেশ্যে দারুণ থ্রু বল বাড়ান ভিনিসিউস। তবে বেতিস গোলরক্ষক রুই সিলভার নৈপুন্যে জালে বল জড়াতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। অষ্টম মিনিটে লক্ষ্যে শট নেন বেনজেমা কিন্তু ঠেকিয়ে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। প্রথমার্ধে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। বল দখলে দুই দল ছিল সমানে-সমান। রিয়াল মাদ্রিদের পাঁচ শটের কেবল একটি ছিল লক্ষ্যে। ডি-বক্সের বাইরে থেকে মদ্রিচের সেই শটে সহজেই বল ধরে ফেলেন সিলভা। দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে গোলের সুযোগ হারায় স্বাগতিকরা। কারভাহালের বাড়ানো বলে বেনজেমার নেওয়া শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ৫৮তম মিনিটে তার রদ্রিগোর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। দুই মিনিট পর বক্সের বাইরে থেকে কামাভিঙ্গার জোরাল শট ঠেকান সিলভা। ৮২তম মিনিটে বেনজেমার শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। এক মিনিট পর আরও একটি সুযোগ হারান আসরের সর্বোচ্চ গোলদাতা। গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম