ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: নানক

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২১,  4:44 PM

news image

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে হাজার বছরের পরাধীন বাঙালি যখন মুক্তির দ্বারপ্রান্তে ঠিক সেই মুহূর্তে বাঙালির মেধা হিসেবে খ্যাত বুদ্ধিজীবীদের দেশকে মেধাশূন্য করতে সেদিন জাতির সূর্য সন্তানদের হত্যা করা হয়। সেদিন পাকিস্তানি সামরিক বাহিনী বীর মুক্তিযোদ্ধাদের কাছে যেভাবে পরাজিত হয়েছে ঠিক তেমনি তাদের আন্তর্জাতিক প্রভুরাও সেদিন পরাজিত হয়েছে।

আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, মুক্তিদ্ধের চেতনার বাংলাদেশ যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে এগিয়ে যাবে। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের ডাকে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই মুক্তির সংগ্রামে লিপ্ত। আর সেই মুক্তির সংগ্রামের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি তার মুক্তির সোপানে এগিয়ে যাবে, এবারের বুদ্ধিজীবী দিবসের এটিই প্রত্যয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম