ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশবিদেশে ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকার আহবান

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  8:46 PM

news image

আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোন রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি।  আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না,যদি না নিজেরা নিজেদের পরাজিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  তিনি বলেন, আওয়ামী লীগের ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশবিদেশে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,

সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে,দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে-দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন ওবায়দুল কাদের।  ত্যাগীদের বাদ দিয়ে বসন্তের কোকিলদের নেতা বানালে দল দূর্বল হয়ে যাবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খারাপ লোকদের কোনভাবেই নেতা না বানানোর জন্য হুঁশিয়ার করেন। দুঃসময়ের কর্মীদেরকে দলের প্রাণ হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বসন্তের কোকিলদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রেজাউল রহিম লালের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্যগণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম