ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাফনের কাপড় মাথায় বেঁধে নেতা-কর্মীদের শপথ

#

নিজস্ব প্রতিনিধি

১০ আগস্ট, ২০২৪,  4:24 PM

news image

সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাথায় কাফনের কাপড় বেঁধে শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী। শনিবার উপজেলা পরিষদ চত্বরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান নেতা-কর্মীদের শপথবাক্য পাঠ করান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিখিল দত্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেব দুলাল বসু পল্টু, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, সহসভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মুনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার ১১ ইউনিয়ন ও ১ পৌরসভার সব ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দেশীয় অস্ত্র, লাঠি, বৈঠা নিয়ে নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে আসেন। সকাল ১১টায় বিক্ষোভ মিছিল থাকার কথা থাকলেও সকাল ৯টার মধ্যে উপজেলা পরিষদ মাঠসহ এর আশপাশের এলাকা নেতা-কর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। বন্ধ হয়ে যায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়ক। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে এসে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান নেতা-কর্মীদের শপথ বাক্য পাঠ করান। এ সময় নেতা-কর্মীদের শ্লোগানে উত্তাল হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকা। জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবেন, ততদিন আমাদের এই সংগ্রাম চলবে। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব।  তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা কেউ মনোবল হারাবেন না। আমাদের প্রিয় নেত্রী খুব শিগগিরই দেশে ফিরে এসে এই দলের হাল ধরবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম