ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

শেখেরচর-বাবুরহাটে অগ্নিকাণ্ডে ৩২ দোকান পুড়ে ছাই

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মার্চ, ২০২৪,  5:10 PM

news image

নরসিংদীর শেখেরচর-বাবুরহাটের জিয়া উদ্দিন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের ৩২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক শিমুল মো. রফি বলেন, খবর পেয়ে আমাদের মোট ৭ ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩২ টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারন করা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম