ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

শুটিং শুরুর আগেই ১৫০ কোটির প্রস্তাব!

#

বিনোদন ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২২,  12:23 PM

news image

জিত, যুদ্ধ, হার দিল জো পেয়ার কারেগা, মুঝছে শাদি কারোগি, জান-ই-মান ও কিক—এই ছয় সিনেমার পর সপ্তম সিনেমায় একসঙ্গে কাজ করছেন বলিউড সুপারস্টার সালমান খান ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। সেই সিনেমার নাম এরই মধ্যে সবাই জানে। ফরহাদ সামজি পরিচালিত ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। যদিও পরে বিভিন্ন খবরে প্রকাশ, নাম পরিবর্তন করে সিনেমাটি এখন ‘ভাইজান’। বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, আগামী ১৫ মার্চ থেকে মুম্বাইয়ে  শুরু হচ্ছে ‘ভাইজান’ সিনেমার শুট। এবার পোর্টালটির বিশেষ খবর, শুটিং শুরুর আগেই সিনেমাটির ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্বের জন্য বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব পেয়েছেন সালমান খান ও সাজিদ নাদিয়াদওয়ালা।

একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানায়, করোনা মহামারি শুরুর আগে সালমান খান ‘ভারত’ সিনেমার স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব বেচেছিলেন ১৩০ কোটি রুপিতে, যেটি সর্বোচ্চ। অ্যামাজন ও জি-র সঙ্গে প্রায় একই রেঞ্জে ‘দাবাং থ্রি’ সিনেমার চুক্তি সেরেছিলেন সালমান। মহামারিতে সব চিত্র পালটে গেছে। ডিজিটালে স্ট্রিমিংয়ের জন্য ‘সূর্যবংশী’ সিনেমা বিক্রি হয়েছিল ১৪০ কোটি রুপিতে। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্বের জন্য প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ১৫০ কোটি রুপির প্রস্তাব পেয়েছেন। সূত্রটি আরও জানিয়েছে, সালমান খান ও অক্ষয় কুমারের তিন দশকের ক্যারিয়ারে সব সময়ই তাঁদের সিনেমা টেলিভিশন রেটিংয়ে ভালো অবস্থানে। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় সুপারস্টার সালমান খানের সঙ্গে রোমান্স করবেন ৩১ বছর বয়সি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী পূজা হেজ। অবশ্য পূজা এখন বলিউডে নিয়মিত। এই প্রথম সালমানের নায়িকা হতে চলেছেন পূজা। এর আগে দিশা পাটানির মতো তরুণ অভিনেত্রীর সঙ্গে রোমান্স করতে দেখা গেছে দাবাং খানকে, এবার পূজার পালা। সালমান খান ও পূজা হেজ ছাড়াও সিনেমাটিতে দুই ভাই জহির ইকবাল, ভেঙ্কটেশ ও অসীম রিয়াজকে দেখা যাবে। আগামী বছরের ঈদে এই অ্যাকশন ড্রামা মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম