ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ

শুক্রবার সন্ধ্যা থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

#

২৮ নভেম্বর, ২০২৪,  5:15 PM

news image

গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি সংস্কার কাজের কারণে আগামীকাল শুক্রবার সন্ধ্যা থেকে দেশের কয়েকটি স্থানে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা তিতাস গ্যাস ফ্রাঞ্চাইজ এলাকাভুক্ত মানিকগঞ্জ, নবীনগর, ধামরাই, সাভার, আশুলিয়া ও তৎসংলগ্ন এলাকার গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে। এছাড়া, টঙ্গী এলাকাসহ জয়দেবপুর মহাসড়কের পিএসআইজি ডিসিএফ লাইনের গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম