ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

শুক্রবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২৩,  2:10 PM

news image

শুক্রবার ঢাকায় সমাবেশ করবে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর। বিএনপিসহ বিরোধী দলের নেতাদের ‘অন্যায়ভাবে মিথ্যা মামলায়’ সাজা দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। ওইদিন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সূত্রে জানা গেছে, সমাবেশের বিষয়ে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে রোববার চিঠি দেওয়া হয়েছে। তবে কোন ইস্যুতে এই সমাবেশ হবে চিঠিতে তা উল্লেখ করা হয়নি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা আগামী ১৫ সেপ্টেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। রোববার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তাকে কারাগারে পাঠান। এর আগে আমানের স্ত্রী সাবেরা আমানকেও কারাগারে পাঠানো হয়। আরও কয়েকটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাজা দেওয়া হয়েছে। এসবের প্রতিবাদে শুক্রবারের কর্মসূচি। সূত্র : যুগান্তর 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম