ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই জাকারবার্গ

#

আইটি ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  10:17 AM

news image

বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে দরপতন হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের। এতে ২৯.৭ বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার লোকসান গুনেছেন প্রতিষ্ঠানটির মালিক মার্ক জাকারবার্গ, যার বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। ফেসবুকের মূল কোম্পানি মেটার শেয়ারের দামও এদিন দেড় শতাংশ কমে গেছে বলে জানা যায়। ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ার খবরে বৃহস্পতিবারই মেটার শেয়ারের দাম পড়ে যায় ২৬ শতাংশ। জানা গেছে, গত তিন মাসে প্রায় ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ফেসবুক। এতে পড়ে যায় মেটার বাজারমূল্যও। ফোর্বসের তথ্যানুযায়ী মঙ্গলবার রাতেও শীর্ষ ১০ ধনীর তালিকায় জাকারবার্গ ছিলেন ৮ নম্বরে। শেয়ারের মূল্য পতনের পর শুক্রবার সকালে তার অবস্থান নেমে যায় ১২ নম্বরে। প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর এই প্রথমবারের মতো এত বেশি পরিমাণে কমল ফেসবুকো ব্যবহারকারীর সংখ্যা। এতে কমেছে মেটার লভ্যাংশ, ধাক্কা খেয়েছে ফেসবুকের বিজ্ঞাপন ব্যবসাও। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম