ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

শীতে কাঁচা মরিচ কেন খাবেন

#

লাইফস্টাইল ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২৪,  5:31 PM

news image

ভাতের সঙ্গে একটি দুটি কাঁচা মরিচ না খেলে অনেকেরই চলে না। কিন্তু শীতে কাঁচা মরিচ খাওয়া কি ভালো? কাঁচা মরিচে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, কে, বি৬, থায়ামিন, রাইবোফ্লাবিন, নায়াসিন এবং ফলেট। এছাড়াও রয়েছে সোডিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ ইত্যাদি খনিজ উপাদান। কাঁচা মরিচে প্রচুর ডায়াটারি ফাইবার, পানি, অল্প পরিমাণে কার্বহাইড্রেট ও প্রোটিনও রয়েছে। কাঁচা মরিচে ভিটামিন সি থাকার কারণে শীতে এটি খেলে সর্দি–কাশিতে আরাম পাওয়া যায়। যাদের নাক বন্ধ হয়ে যায়, এবং শ্বাস নিতে কষ্ট হয়, তাদের জন্য কাঁচা মরিচ খাওয়া উপকারী। কেননা কাঁচা মরিচ নাক বন্ধ দূর করে। কাঁচা মরিচে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ। এই ভিটামিন রাতকানা রোগ প্রতিরোধ করে এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।  কাঁচা মরিচ মানসিক অবসাদ দূর করতেও ভূমিকা রাখে। কেননা এটি এন্ডোরফিন ও সেরোটনিন নিঃসরণে করে, যা মানসিক অবসাদ দূর করে মনকে উৎফুল্ল রাখে।  কাঁচা মরিচে থাকে ক্যাপাসিয়াসিন নামক উপাদান, যা তাপ উৎপাদন করে। ক্যাপাসিয়াসিন দেহের বিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, স্বাদ নিয়ন্ত্রণ করে। আর এভাবে ওজন কমাতেও ভূমিকা রাখে কাঁচা মরিচ। আবার ক্যাপাসিয়াসিন নামক উপাদান শরীরের ব্যথা দূর করতেও ভূমিকা রাখে।  কাঁচা মরিচে আছে ভিটামিন কে, যা রক্ত জমাট বাঁধতে দেয় না। আর রক্ত স্বাভাবিকভাবে চলাচল করলে হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেকাংশেই কমে যায়।  ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও ভূমিকা রাখে কাঁচা মরিচ। মরিচে থাকা  ক্যাপাসিয়াসিন দেহে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে যারা ইনসুলিন নেন, তাদের ইনসুলিনের পরিমাণ কম লাগে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম