ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

শীতের তীব্রতা বেড়েছে, তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি রেকর্ড

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২৩,  6:02 PM

news image

হিম বাতাসের কারণে পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। রবিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের মুখ দেখা মিললেও কুয়াশার পরিমাণ কম ছিল। এদিকে শীতের সকালে স্থবিরতা দেখা দিয়েছে জেলা জুড়ে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মানুষের উপস্থিতি কম ছিল। আব্বাস আলী নামে এক ব্যক্তি বলেন, কনকনে শীতের কারণে খুব সমস্যা হচ্ছে। ঠাণ্ডার কারণে রাতে ঘুমাতে পারছি না। এদিকে সকালে সময় মত কাজেও যেতে পারছি না। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, শনিবার তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম