ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

শীতজনিত রোগে গত দুই মাসে ৯৫ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৩,  10:45 AM

news image

শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৫৭৫ জন আক্রান্ত হয়েছেন। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৬৬ হাজার ৮২১ জন। একই সময়ে এ রোগে মোট ৯২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৪২৭ জন।  গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৬৫ হাজার ৯৪৫ জন। একই সময়ে এ রোগে মোট তিন জনের মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম