ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি-লঞ্চ চলাচল শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২২,  10:55 AM

news image

বৈরী আবহাওয়া ও কালবৈশাখী ঝড়ের কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি-লঞ্চ চলাচল শুরু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) সূত্রে জানা গেছে। পারাপারের জন্য ঘাটে আটকে থাকা গাড়ি নিয়ে চলাচল শুরু করে কয়েকটি ফেরি।মাওয়া ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে সকাল সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে করে ঘাটে কয়েকশ গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আবার ফেরি ও লঞ্চ চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এতে আটকে থাকা গাড়ি পারাপার শুরু হওয়ায় ভোগান্তি কমেছে যাত্রীদের। পারাপারের অপেক্ষায় থাকা গাড়ির মালিক রিয়েলের সঙ্গে কথা হয় । তিনি বলেন, আমরা ঘাটে এসেছি সকাল সাড়ে ছয়টায়। ঘাটে আসার কিছুক্ষণ পরই কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের কারণে ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় আমরা তখন পার হতে পারিনি। আড়াই ঘণ্টা পর আবার ফেরি চলাচল শুরু করেছে আমরা ফেরিতে উঠতে পেরেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম