ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিবচরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

#

নিজস্ব প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০২৩,  4:48 PM

news image

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় ইব্রাহীম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ইব্রাহীম উপজেলার মাদবরেরচর ইউনিয়নের লপ্তীকান্দি এলাকার হিরু খানের ছেলে ও মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।  শুক্রবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।   স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শিবচরের মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে ইব্রাহীম আড্ডা দিচ্ছিল। এসময় ভাঙ্গা থেকে আসা ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরিবারের লোকজন তাকে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, একটি দুঃখজনক ঘটনা। আমরা খোঁজ খবর নিচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম