ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

শিবচরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সড়ক-মহাসড়ক

#

নিজস্ব প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০২৩,  10:59 AM

news image

মাদারীপুরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। শনিবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকেই পড়তে শুরু করছে কুয়াশা।ভোরের আলো ফোটার পরও চারপাশা কুয়াশার আধারে ঢেকে রয়েছে। ঘন কুয়াশার কারণে স্বল্প দূরত্বও ঠিকমতো দেখা যায় না। খোঁজ নিয়ে জানা গেছে, ঘন কুয়াশার কারণে ভোর থেকেই সড়ক-মহাসড়কে যানবাহন ধীর গতিতে চলছে। হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। তাছাড়া ভোর থেকে যানবাহন অন্যান্য দিনের চেয়ে সীমিত রয়েছে। গ্রামীণ রাস্তায় থ্রি-হুইলারগুলোকেও হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। ভোরে কুয়াশা ও শীত থাকায় ঘরের বাইরে সাধারণ মানুষের চলাচলও অন্যান্য দিনের চেয়ে কম। গ্রামীণ হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতার উপস্থিত কম রয়েছে। স্থানীয় ইজিবাইক চালক আছান বলেন, সকালে যাত্রী নাই। প্রচুর কুয়াশা পড়েছে। চারপাশ দেখা যায় না। বেশ শীতও আজ। এই এলাকায় শীতের প্রথম কুয়াশা পড়েছে আজ!। পদ্মা ও আড়িয়াল খাঁ নদী বেষ্টিত মাদারীপুর জেলার নদ-নদীর অববাহিকা শনিবার ভোর থেকে ঢেকে আছে কুয়াশায়। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কুয়াশার কারণে যানবাহন চলাচলে রয়েছে ধীরগতি।   ভোরে হাঁটতে বের হওয়া স্বাস্থ্য সচেতন একাধিক মানুষ জানান, চলতি শীত মৌসুমে আজই পড়ল ঘন কুয়াশা। ভোরে হাঁটতে বের হয়ে দেখি পথঘাট ঢেকে আছে কুয়াশায়। সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। তবে ভোরের এই কুয়াশা আজ বেশ ভালোই লাগছে। প্রকৃতিতে শীত এসেছে। ছয় ঋতুর দেশে সবকটি ঋতু এখন আর মানুষের অনুভবে না এলেও শীত বেশ জানান দিয়েই আসে। ছাপ ফেলে মানুষের মনে। চলতি মৌসুমে শীতের ঘন কুয়াশা প্রকৃতিতে পড়লে বেশ দুর্ভোগই বয়ে আনে মানুষের জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম