ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১১ অক্টোবর, ২০২৫,  10:48 AM

news image

মাদারীপুর জেলার শিবচরে কাভার্ডভ্যানের সাথে বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক শামীম আহমেদের মৃত্যু হয়েছে।  শনিবার ভোরে এক্সপ্রেসওয়ের কুতুবপুর সংলগ্ন এলাকার ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। এসময় বাসের ১০ যাত্রী আহত হন। শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী বাসের সাথে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়কের বিভাজকে উঠে যায়। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক শামীমের মৃত্যু হয়েছে। বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, 'দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম শামীম। বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম