ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিবগঞ্জে ট্রলি-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২১ সেপ্টেম্বর, ২০২৩,  7:57 PM

news image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কে পুশকনী এলাকায় ট্রলি ও এনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বারিক বাজার এলাকার ইসকত আলীর স্ত্রী খলেস বেগম (৭০)। তিনি সিএনজির যাত্রী ছিলেন। আরেক পুরুষ (৪০) যাত্রীর পরিচয় জানা যায়নি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, পুশকনী এলাকায় ট্রলির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ নিহত হন। তারা দুজনই সিএনজির যাত্রী ছিলেন। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম