ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

শিগগিরই হোয়াটসঅ্যাপ ব্যবহারে লাগবে না ফোন নম্বর

#

আইটি ডেস্ক

০৩ অক্টোবর, ২০২৪,  11:10 AM

news image

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ কমবেশি সবাই ব্যবহার করছেন। ব্যক্তিগত চ্যাট তো বটেই অফিশিয়াল কাজেও ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্ল্যাটফর্মটি অসংখ্য ফিচার যুক্ত করেছে সাইটটিতে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়ে থাকে। বেশ কয়েকদিন আগেই শোনা গিয়েছিল যে ব্যবহারকারীদের নিরাপত্তা এবং গোপনীয়তার স্বার্থে হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার চালু হতে চলেছে যার মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেও ব্যবহারকারীরা শুধু ইউজারনেম রাখতে পারবেন এবং ফোন নম্বর রাখার প্রয়োজনীয়তা থাকবে না। অন্য হোয়াটসঅ্যাপ ইউজার আপনাকে ইউজারনেম দিয়েই খুঁজে পাবেন। অচেনা, অজানা লোকের কাছে আপনার ফোন নম্বর আর ফাঁস হবে না। হোয়াটসঅ্যাপে প্রতারণার ঘটনা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। তাই ব্যবহারকারীদের সুবিধার্থেই এবার এই ইউজারনেম ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর ফলে আপনার কনট্যাক্ট লিস্টে না থাকা ব্যক্তির কাছে আর আপনার ফোন নম্বর পৌঁছোবে না। আপনাকে হোয়াটসঅ্যাপে খুঁজে পাওয়া যাবে ইউজারনেমের সাহায্যেই। আপাতত হোয়াটসঅ্যাপ সংস্থা এই ফিচার নিয়ে কাজকর্ম করছে। তার ফলে এই ফিচার সব ইউজারদের জন্য চালু হতে কিছুদিন অপেক্ষা করতে হবে ব্যবহারকারীদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম