ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে: জানালেন উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৫,  9:49 PM

news image

শ্রমিক ও মালিক উভয়পক্ষের স্বার্থ রক্ষা করে শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। শ্রম উপদেষ্টা বলেন, শ্রম অধিকার এবং শ্রমিক স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে সংশোধিত আইনে। আগামী জুনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে চূড়ান্ত হবে। এম সাখাওয়াত হোসেন বলেন, মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ে রচনা ও প্রবন্ধ লেখার উপরে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। শ্রম অধিকার বিষয়ে প্রকাশিত/প্রচারিত/প্রদর্শিত মানসম্মত সংবাদ/স্থিরচিত্র যাচাই করে সাংবাদিক/রিপোর্টার/চিত্রগ্রাহক নির্বাচনপূর্বক অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আগামীকাল সকালে র‍্যালির আয়োজন করা হয়েছে। মেহনতি মানুষের অবদান তুলে ধরার জন্য ডকুমেন্টারি ও টিভিসি প্রচার করা হবে। তিনি জানান, ইতোমধ্যে বিভিন্ন জেলায় সেমিনার আয়োজন করা হয়েছে। মহান মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ ক্ষুদে বার্তা সকল মোবাইল ফোন গ্রাহকের নিকট প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম