ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

শিগগিরই খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্য

#

ঢাবি প্রতিনিধি:

২৭ জুলাই, ২০২৪,  10:41 AM

news image

প্রশাসনের সব শক্তি প্রয়োগ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, যেহেতু পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, তাই শিগগিরই খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। শুক্রবার (২৬ জুলাই) সকালে উপাচার্যসহ শিক্ষকদের একটি দল প্রথমে পরিদর্শন করে রোকেয়া হল। এরপর স্যার এ এফ রহমান হল ঘুরে দেখেন তারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে আর্থিক বরাদ্দ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে হলসমূহ সংস্কার করে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু করা হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, গুলিসহ যা হয়েছে তার কোনটিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছিল না। এদিকে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন হল ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাস্টারদা সূর্যসেন ও স্যার এ এফ রহমান হল। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি বলেছে, বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন হলের ৩০০টি রুম পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, বিশ্ববিদ্যালয় খোলার পর শুধু বৈধ শিক্ষার্থীরাই হলে থাকার সুযোগ পাবেন। রোকেয়া হলের প্রভোস্ট ড. নিলুফার পারভীন বলেছেন, আরও বড় ধরনের সহিংসতা এড়াতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি আমরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম