ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

শিগগিরই ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক আয়োজন করতে পারবো’

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে, ২০২৬,  5:55 PM

news image

পাকিস্তান খুব শিগগিরই ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী দফার বৈঠক আয়োজন করতে পারবে বলে আশা ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেইসঙ্গে ইসলামাবাদ দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।  খবর মিডল ইস্ট আইয়ের।  এক্সে দেওয়া পোস্টে শাহবাজ শরিফ লেখেন, ‘পাকিস্তান সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে এবং আমরা আশা করছি খুব দ্রুতই পরবর্তী দফার আলোচনা আয়োজন করতে পারব।’ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ সহজ করতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উভয় পক্ষই চলমান সংঘাতের একটি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ বন্ধে চলমান যুদ্ধবিরতি আলোচনায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) অনেকটাই চূড়ান্ত হয়েছে। ট্রাম্প আরও বলেন, এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।  তবে তিনি জানান, এটি এখনও যুক্তরাষ্ট্র, ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের আলোচকদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম