ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন ১৮টি বহুতল ভবন নির্মাণ করা হবে: প্রশাসক একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

শিক্ষার্থী ফয়সাল হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২২,  1:54 PM

news image

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী চাঞ্চল্যকর জিয়া উদ্দিন ফয়সাল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড এবং ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩১ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের নুরুচ্ছফার ছেলে রেজাউল করিম প্রকাশ, বুইল্ল্যানির ছেলে (২০), মৃত আমান উল্লাহ’র ছেলে নুরুল হক (২২), মৃত অছিউর রহমানের ছেলে রমজান আলী (২৪) ও মো. ইসহাকের ছেলে রুবেল (২০)। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- একই এলাকার  নুরুল আবছারের ছেলপ শাহীন উদ্দিন (১৯) এবং দুদু মিয়ার ছেলে মনি আলম (১৯)।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।  কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের মো. নুরুল আনোয়ারের ছেলে কক্সবাজার ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র জিয়া উদ্দিন তার এলাকার মাদক ব্যবসার প্রতিবাদ ও বিক্রিতে বাঁধা দিতেন। এতে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ১৬ এপ্রিল রাত ৮ টার দিকে পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী জামে মসজিদের উত্তর পাশে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা জিয়া উদ্দিন ফয়সালের উপর সশস্ত্র হামলা করে। এ হামলায় জিয়া উদ্দিন ফয়সাল গুরুতর আহত হলে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় জিয়া উদ্দিন ফয়সালের পিতা মো. নুরুল আনোয়ার বাদী হয়ে ফৌজদারী দণ্ড বিধির ৩০২/৩৪ ধারায় ৯ জনকে আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলা তদন্ত করে ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য ও জেরা শেষে আদালত পূর্ব নির্ধারিত সময় অনুসারে বুধবার (৩১ আগস্ট) এ মামলার রায় ঘোষণা করেন।  পিপি ফরিদুল আলম বলেন, রাষ্ট্র পক্ষ মামলাটির সাক্ষী, আলামত প্রদর্শনসহ বিচারের জন্য প্রয়োজনীয় সবকিছু আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। ফলে বিজ্ঞ বিচারক মামলাটি দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণা করতে পেরেছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেন। রায় ঘোষণা কালে আসামীরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম