ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২৪,  9:10 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানী নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের একদল শিক্ষার্থী। এতে এই দুটি মোড়ের সংযুক্ত সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।  সোমবার দুপুর ১২টায় তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। এর আগে তারা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছিলেন।  শিক্ষার্থীদের দাবি, স্বতন্ত্র ইউনিভার্সিটির জন্য কোনো কমিটি বা কমিশন করে দেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করবেন। এসময় নীলক্ষেত মোড়ে দেড় শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বকশিবাজার, সাইন্সল্যাব, আজিমপুর কবরস্থানের দিকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বের হয়ে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চায়না। তারা একটি স্বতন্ত্র প্লাটফর্ম চান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম