ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  8:47 PM

news image

কলেজের কার্যক্রম বন্ধ এবং অন্যত্র শিক্ষাদানের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সড়ক অবরোধ করেছে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে সাহেপ্রতাপে সড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের অন্তত ১০ কিলোমিটার অঞ্চলজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এসময় শিক্ষর্থীরা জানান, দীর্ঘদিন ধরে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধিনে নিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছিলেন তারা। সরকার সেটিকে আমলে না নিয়ে বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রমকে বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরে পরিকল্পনা করেছে। যেটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক। সেই সাথে বন্ধ হয়ে যাবে এই কলেজটি, যা শিক্ষার্থীরা কোনভাবেই মেনে নেবেনা। বর্তমানে নেয়া সিদ্ধান্ত বাতিল করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজেকে তাঁত বোর্ড থেকে পরিবর্তন করে বস্ত্র অধিদপ্তরের অধিভুক্ত করে পরিচালনার দাবি জানান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম