ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

শিক্ষার্থীকে গুলি : সেই মেডিকেল শিক্ষক ৫ দিনের রিমান্ডে

#

নিজস্ব প্রতিনিধি

১১ মার্চ, ২০২৪,  7:56 PM

news image

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলির ঘটনায় শিক্ষক ডা. রায়হান শরীফের পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেনের আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম হোসেন। এসআই ইব্রাহিম বলেন, ওই শিক্ষকের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তার অস্ত্রের উৎপত্তি কোথায়, তিনি কোথা ও কার কাছ থেকে অস্ত্র কিনলেন এসবসহ সার্বিক বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আজ শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসআই ইব্রাহিম আরও বলেন, মাত্রই শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর হলো। এখন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জেলহাজত থেকে আজ বিকেলেই তাকে রিমান্ডে আনা হবে। এর আগে গত বুধবার (৬ মার্চ) সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেনের আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় ডা. রায়হানের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইব্রাহিম হোসেন। প্রসঙ্গত, গত সোমবার (৪ মার্চ) বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর সন্ধ্যায় তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল উদ্ধার করা হয়। পরে রাতে তার বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। পাশাপাশি অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে আরেকটি মামলা হয় তার বিরুদ্ধে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম