ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

শিক্ষাখাতে উচ্চতর গবেষণার সহায়তা পেলেন ববি’র দুই শিক্ষক

#

১৫ জুন, ২০২২,  3:44 AM

news image

ছবির ক্যাপসনঃ শিক্ষাখাতে উচ্চতর গবেষণার জন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র কাছ থেকে চেক গ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক।


মাছউদ শিকদার: শিক্ষাখাতে উচ্চতর গবেষণার সহায়তা পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষক। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমানকে দু’টি প্রকল্পে ২০২১-২২ অর্থবছরের জন্য ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। সোমবার (১৩ জুন) বিকালে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র কাছ থেকে তারা এ চেক গ্রহণ করেন। জানা গেছে, এর মধ্যে এন্টিভাইরাল প্রোপার্টি সমৃদ্ধ মেডিসিনাল উদ্ভিদের ইনভিট্রো রিজেনারেশন ও বায়োকেমিক্যাল এনালাইসিস প্রকল্পে সহায়তা পাবেন ১৫ লাখ টাকা। তিনবছর মেয়াদের এই প্রকল্পে নেতৃত্ব দিবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস। সহ-গবেষক হিসেবে থাকবেন একই বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা। দক্ষিণ-পশ্চিম উপকুলীয় অঞ্চলের দূর্যোগ ঝুঁকি হ্রাসকরণে বঙ্গবন্ধুর পদক্ষেপ, দূরদর্শিতা ও বর্তমান সরকারের সাফল্য প্রকল্পে সহায়তা পাবেন ১০ লাখ টাকা। দুই বছরের মেয়াদের এই প্রকল্পে নেতৃত্ব দিবেন সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান। সহ-গবেষক হিসেবে থাকবেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. তারেক মোহাম্মদ আবীর। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে অনুমোদিত ১০৯ টি প্রকল্পের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ২টি প্রকল্পের জন্য এই বরাদ্দ পেল। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস জানান, তিন বছর মেয়াদী এই গবেষনা প্রকল্পে বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরাই অংশগ্রহন করবে। আর বিশ^বিদ্যালের ল্যাবেই হবে এই গবেষনা বলে জানান তিনি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম