ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

শিক্ষক নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২২,  1:54 PM

news image

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪তম নিবন্ধনধারী ৪৮৩ জনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এনটিআরসিএর চেয়ারম্যান, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের আদালতের রায় দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে। বুধবার (২৯ জুন) এ বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন। রিটের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক হোসেন আদালতের রায়ের বিষয়টি জানান। তিনি বলেন, ২০২১ সালের ৬ জুন জাকির হোসেনসহ ৪৮৩ নিবন্ধনধারী নিয়োগের বিষয়ে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত তাদের নিয়োগ প্রশ্নে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন। এডভোকেট ফারুক হোসেন বলেন, নিবন্ধন সনদ পাওয়া সত্ত্বেও ৪৮৩ জনকে নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এজন্য তারা সংক্ষুব্ধ হয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে আজ রায় ঘোষণা করল হাইকোর্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম