ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

শিকাগোতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গুলিবর্ষণে নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুলাই, ২০২২,  4:45 PM

news image

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো নগরীর কাছে কুচকাওয়াজে গুলিবর্ষণের ঘটনায় ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৪ জন। শিকাগোর কাছে হাইল্যান্ড পার্কে স্থানীয় সময় সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে রবার্ট ই ক্রিমো নামের ২২ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কুচকাওয়াজ শুরু হওয়ার কিছু সময় পরই পাশের কোনো একটি ভবনের ছাদ থেকে গুলি করা হয়। গুলির শব্দে লোকজন ছোটাছুটি করতে থাকে। এ সময় ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। এ ছাড়া আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম