ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

শিকলে বেঁধে সুদের টাকা আদায়ের অভিযোগে দুই ভাই আটক

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২২,  3:26 PM

news image

বাগেরহাটের মোরেলগঞ্জে সুদের টাকা আদায়ের জন্য এক যুবককে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখার অপরাধে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) রাতে বিশারীঘাটা গ্রামের চানমিয়া খানের ছেলে মিলন খান (২২) ও মিরাজ খানকে (২০) পুলিশ গ্রেপ্তার করে। শনিবার (১৬ এপ্রিল) সকালে তাদেরকে কোর্টে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই দুই ভাই সুদের টাকা আদায়ের জন্য তাদের প্রতিবেশি ইউনুছ শিকারীর ছেলে ব্যবসায়ী রুহুল আমীন শিকারীকে (৩৫) শুক্রবার বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত হাতে পায়ে শিকল পেঁচিয়ে গাছের সঙ্গে তালা মেরে আটক করে রাখে।

স্থানীয়রা এ দৃশ্য মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে বিভিন্ন সংস্থার নজরে। সন্ধ্যা ৭টার দিকে থানা পুলিশ চাঁনমিয়ার বাড়ি থেকে তার দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়। সুদে টাকা নেওয়া রুহুল আমীন শিকারী এ ঘটনা সম্পর্কে বলেন, ৩ বছর পূর্বে মিলন খানের নিকট থেকে তিনি এক লাখ টাকা নেন বছরে লাভ হিসেবে ১০০ মণ ধান দেওয়ার শর্তে। শর্ত মোতাবেক টাকা দিতে না পারায় শুক্রবার রুহুল আমীনকে তার দোকান থেকে তুলে নিয়ে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন পাওনাদার মিলন ও তার ভাই। বেলা ৩ টার দিকে ৫০ হাজার টাকা দিয়ে শিকলমুক্ত হন রুহুল আমীন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শিকলে বেঁধে রাখার দৃশ্য দেখে পুলিশ বিষয়টি আইনের আওতায় নেওয়া হয়েছে। থানার ওসি মো. সাইদুর রহমান এ বিষয়ে বলেন, শিকলে বেঁধে মারপিট করে সুদের টাকা আদায়ের বিষয়টি আমাদের নজরে এসেছে। ভুক্তভোগী যুবক এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামি দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম