ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

শাহরুখের সিনেমায় সামান্থা

#

বিনোদন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২১,  3:38 PM

news image

গেল সেপ্টেম্বরের শুরুতে ভারতের পুনেতে খ্যাতিমান তামিল পরিচালক অ্যাটলির ‘লায়ন’ সিনেমার শুট শুরু হয়। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলা সিনেমাটির শুটিংয়ে যোগ দেন বলিউড কিং খান শাহরুখ খান। সে সময় খবরে প্রকাশ, বড় বাজেটের সর্বভারতীয় এ সিনেমায় শাহরুখ ছাড়াও রয়েছেন দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা, প্রিয়ামণি, যোগী বাবু, সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার। শাহরুখের বিপরীতে অভিনয় করবেন নয়নতারা, এমন খবরে উচ্ছ্বাস বয়ে যায় ভারতের বিনোদন অঙ্গনে। কিন্তু নতুন খবর বলছে, নয়নতারার পরিবর্তে এই অ্যাকশন থ্রিলারে যোগ দিচ্ছেন আরেক দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু, যিনি সবশেষ বিবাহবিচ্ছেদের জন্য শিরোনাম হয়েছিলেন। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফের খবর, গুঞ্জন উঠেছে, লেডি সুপারস্টারের স্থলাভিষিক্ত হচ্ছেন সামান্থা। ‘লায়ন’ সিনেমার জন্য অক্টোবর মাস বরাদ্দ রেখেছিলেন নয়নতারা, কিন্তু মাদককাণ্ডে ছেলে আরিয়ান খান গ্রেপ্তারের পরে শাহরুখ খান শুটে যোগ দিতে পারেননি। এ সময় শাহরুখ-নয়নতারার অংশের শুটের শিডিউল ছিল। যেহেতু নতুন শিডিউল দেননি নয়নতারা, তাই পরিচালক অ্যাটলি নাকি শাহরুখের নায়িকা হওয়ার জন্য সামান্থাকে প্রস্তাব দিয়েছেন। গুঞ্জন রয়েছে, এ সিনেমায় সংগীত পরিচালনা করবেন এ আর রহমান। এর আগে দুই সিনেমায় কাজ করেছিলেন শাহরুখ-রহমান। শাহরুখ খানের অ্যাকশন থ্রিলার ‘পাঠান’ মুক্তি পাবে ২০২২ সালের ঈদে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। আর, ‘লায়ন’ প্রযোজনা করছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট; পরিচালনা করছেন তামিল পরিচালক অ্যাটলি কুমার। এর বাইরে আলোচিত নির্মাতা রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খানের আরও একটি সিনেমায় কাজ করার গুঞ্জন চলছে দীর্ঘদিন। সেই সিনেমায় নাকি দেখা যাবে বলিউডের তিন জনপ্রিয় অভিনেত্রীকে। তাঁরা হলেন—কাজল দেবগন, বিদ্যা বালান ও তাপসী পান্নু। যদিও এখনও কোনও সিনেমারই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম