ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

শাহবাগ থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২২,  4:22 PM

news image

জাহিদ বুলেট (২২), মো. সুজন (৩০), মো. কাদের ওরফে সানি (৩০) ও সাইফুল ইসলাম প্রামাণিক (২৬) নামের চার ছিনতাইকারীকে গত রবিবার রাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। যাঁদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই চক্রের সদস্যরা দিনের বেলায় শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরে ঘুরে গাঁজা বিক্রি করত। আর রাত হলেই পকেটে চাকু আর মুখে ব্লেড নিয়ে নামেন ছিনতাইয়ে।

মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ও শাহবাগ থানার পাশে শিশুপার্কের সামনে পথচারী ও রিকশা আরোহীরা ছিলেন ছিনতাইকারী চক্রের লক্ষ্যবস্তু। র‍্যাব-৩–এর অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, রাত ১০টার পর এবং সকালে রাস্তা ফাঁকা থাকে। এই দুই সময়ে তাঁরা ছিনতাই করেন। তিনি বলেন, এই চক্রের সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যানে থাকেন। সেখানে গাঁজা বিক্রি করেন। আর রাত ও সকালে উদ্যানের দেয়াল টপকে বাইরে এসে ছিনতাই করেন তাঁরা। দীর্ঘদিন ধরে শাহবাগ এলাকায় ছিনতাই করছে তিনটি গ্রুপ। প্রতিটি গ্রুপে রয়েছে দুই থেকে চারজন সদস্য। যারা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। জামিনে বেরিয়ে আবারও একই অপরাধে জড়াচ্ছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম