ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

শাহপরীর দ্বীপে ৭০ হাজার ইয়াবাসহ আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

২২ আগস্ট, ২০২৩,  10:52 AM

news image

কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।  আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ নয়াপাড়ার সৈয়দ করিমের ছেলে রেজাউল করিম (৪২)। কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) শাখার মোঃ আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সেমবার (২১ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ শাহপরীরদ্বীপ থেকে একটি ব্যাটারি চালিত ইজিবাইক (অটোরিকশা) যোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে টেকনাফের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ থেকে জালিয়াপাড়া পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে। একপর্যায়ে একটি লাল রং এর ব্যাটারি চালিত অটোরিকশা সন্দেহজনকভাবে কৌশলে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল রেজাউল করিম নামে একজন মাদক কারবারী’কে আটক করে উক্ত অটোরিকশাটি জব্দ করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও অটোরিকশা তল্লাশি করে অটোরিকশার সামনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় সর্বমোট ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই একজন মাদক কারবারী পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তির কাছ থেকে জানা যায়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এবং পলাতক আসামি দীর্ঘদিন যাবৎ অটোরিকশা চালানোর আড়ালে পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে। এছাড়াও ধৃত ও পলাতক মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে অভিনব কায়দায় অবলম্বন করে মাদক পরিবহনের কাজে যানবাহন ব্যবহারের মাধ্যমে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম