ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

শাহজালাল বিমানবন্দর থেকে ৯২৫ কচ্ছপ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৫,  4:57 PM

news image

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ায় পাচার হতে যাওয়া ৯২৫টি কচ্ছপ উদ্ধার করেছে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল এলাকা থেকে কচ্ছপগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলোর ওজন ৫৮ কেজি। সূত্র জানায়, ঢাকা থেকে মালয়েশিয়াগামী যাত্রী মোহাম্মদ শওকত আলী ভূঁইয়ার লাগেজ স্ক্যানিং করার সময় সেখানে কচ্ছপসদৃশ বস্তু শনাক্ত হয়। এরপর বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ তাকে ডাক দিলে তিনি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় সন্দেহ সৃষ্টি হলে বিমানবন্দর কর্তৃপক্ষ বন্যপ্রাণী ইউনিটকে খবর দেয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ ও বন্যপ্রাণী ইউনিট যৌথভাবে লাগেজগুলো পরীক্ষা করে। এতে একটি সবুজ রঙের লাগেজ থেকে ১৪৫টি স্টার টরটয়েজ এবং একটি নীল রঙের লাগেজ থেকে ৭৮০টি কড়িকাইট্টা উদ্ধার করা হয়। তিনি বলেন, উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো বন অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং একইসঙ্গে পাচারকারী মোহাম্মদ শওকত আলী ভূঁইয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম