ঢাকা ২৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন দেশে স্বর্ণের দামে বড় পতন যাত্রীদের জন্য খুলে দেওয়া হলো সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চেলসির মাঠে টটেনহ্যামের ঐতিহাসিক জয় সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ আলাফাডাঙ্গায় আগুনে পুড়ল ৭ পাটের গুদাম

শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৬,  11:56 AM

news image

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিদেশি সিগারেট, প্রসাধনী, জর্দা ও বিদেশি মদ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।


গতকাল রবিবার সিআইআইডির বি ও সি-শিফটের পৃথক অভিযানে পাঁচ যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।


সিআইআইডি জানায়, মহাপরিচালকের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নজরদারি চালায় বি-শিফট। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় দুই যাত্রী হিমেল ও শারমিন আক্তারের ব্যাগেজ তল্লাশি করে ৫৪০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।


অন্যদিকে, রাত ২টা ১০ মিনিটে দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে অভিযান চালায় সিআইআইডির সি-শিফট। এ সময় দুই যাত্রী মাহাথে হাসান বাবু ও সোহদুল হাসান শাকিলের কাছ থেকে ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস ‘বিস্কোস’ হোয়াইটেনিং সিরাম ও জর্দা জব্দ করা হয়।


এ ছাড়া একই শিফটে কাতার থেকে আসা একটি ফ্লাইটে রফিকুল সরদার নামের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।


সি-শিফটের অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা। দুই শিফটের অভিযানে মোট ৬২৫ কার্টন সিগারেটসহ প্রায় ২৮ লাখ টাকার পণ্য জব্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম