ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

শাহজাদপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

#

১০ নভেম্বর, ২০২২,  12:05 PM

news image

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সুদের টাকা না পেয়ে মিথ্যা কথা বলে এক গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (৯ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ সময় দুজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন- উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামের মৃত রমজান আলীর ছেলে শেরালী (৪৮) ও একই গ্রামের লতিফ সরকারের ছেলে ইয়াসিন (৩৫)। ভুক্তভোগী নারী জানান, আমার স্বামী ট্রাকের হেলপার। গত সোমবার রাতে কাজে চলে যান তিনি।

একই দিন গভীর রাতে ইয়াসিন ও শেরালী মদ পান করে আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এ সময় আমি ঘর থেকে বাইরে বের হলে তারা জানান, ‘তোর স্বামীর কাছে ১৬ বছর আগের পাওনা সুদের টাকা না দেওয়ায় তাকে বাড়ির বাইরে বেঁধে রাখা হয়েছে। তুই গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আয়’। তিনি আরও জানান, আমি বিশ্বাস করে তাদের সঙ্গে বাড়ির বাইরে যাই। এ সময় তারা আমার গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্বামী বাড়ি এলে তাকে বিষয়টি জানাই। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, বুধবার দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম