ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রামেকে কর্মবিরতির পর কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

#

নিজস্ব প্রতিনিধি

২২ এপ্রিল, ২০২৬,  5:22 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে টানা ২৪ ঘণ্টা কর্মবিরতির পর কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল নয়টায় সংবাদ সম্মেলনের পরে তারা কাজে ফিরে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি হেনস্তার শিকার হয়ে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেয়। তাদের দাবিগুলো হাসপাতাল কর্তৃপক্ষ মেনে নেওয়ার আশ্বাস দেয়। তবে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ২৪ ঘণ্টা পর তারা পুনরায় দায়িত্বে যোগ দেন। ইন্টার্ন চিকিৎসকরা জানান, তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়েছিল। কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে তারা কর্মস্থলে ফিরে এসেছেন। রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকরা আবার কাজে ফিরেছে। তাদের দাবিগুলো হাসপাতাল কর্তৃপক্ষ পূরণের আশ্বাস দিয়েছে। কাজে ফেরার ফলে হাসপাতালে চিকিৎসা সেবা আবারও স্বাভাবিক হতে শুরু করেছে।’ উল্লেখ্য, রবিবার রাতে ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর এটেনডেন্ট দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তা এবং মবের শিকার হন। এর পরিপ্রেক্ষিতে ইন্টার্ন পক্ষ থেকে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে। সকাল ৯ টায় হাসপাতাল চত্বরে মানববন্ধন করে ইন্টার্ন চিকিৎসকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম