ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

শাল্লায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২৫,  5:33 PM

news image

গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে মো. রিমন তালুকদার (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের কাছের বুড়িগাঙ্গাল হাওরে এই ঘটনা ঘটে। নিহত রিমন তালুকদার শাল্লা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি আটগাঁও গ্রামের মো. জাজেদ তালুকদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে আটগাঁও গ্রামের কাছের বুড়িগাঙ্গাল হাওরে ৩টি গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল রিমন তালুকদার। এ সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে রিমন তালুকদার ও তার সঙ্গে নিয়ে যাওয়া একটি গরুর মৃত্যু হয়। বজ্রপাতে রিমনের শরীরের কিছু অংশ ঝলসে গেছে। এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে আটগাঁও গ্রামের হাওরে এক কলেজ শিক্ষার্থী ও তাদের একটি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম